ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

সাবেক প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাস আর নেই

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৪০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • / ১১২৬ বার পড়া হয়েছে

বর্ষীয়ান রাজনীতিবিদ, শায়খুল হাদিস, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।

রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মুফতি জাবের কাসেমী এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার ভোর ৫ টার দিকে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে ভোর সোয়া পাঁচটায় তিনি ইন্তেকাল করেন।  তিনি এই হাসপাতালে বেশ কিছুদিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

মুফতি ওয়াক্কাস একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে হুইপ ও ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।  তিনি ২০০১ সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে গঠিত চারদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ছিলেন।

বরেণ্য এই আলোম হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টাসহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও বেফাকের সহ-সভাপতি ছিলেন মুফতি ওয়াক্কাস।

তার মৃত্যুতে আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

জমিয়তে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী জানান, মুফতি ওয়াক্কাসকে যশোরের মনিরামপুরে বাদ মাগরিব দাফন করা হবে।

ট্যাগস :

সাবেক প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাস আর নেই

আপডেট সময় : ০৪:৪০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১