ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল Logo স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেও রক্ষা হয়নি ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের Logo খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন Logo দুই কারণে হেরেছে ট্রাম্প! Logo বাবুনগরীর মন্তব্যে ক্ষুব্ধ কওমি আলেমরা Logo নাটোর বগুড়া মহাসড়কে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পানছড়িতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত Logo বাড়ানো হল গ্রাম পুলিশের বেতন Logo প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন Logo শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে ক্ষতি প্রায় ২ হাজার কোটি টাকা

সারাদেশের‍‍ `কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট হবে‍‍‍‍`

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেছেন, “ইতোমধ্যে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টের নীতিমালা তৈরি হচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট করতে হবে। এটি ব্যাপকভাবে প্রচার করা হবে।”

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভা শেষে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক জানান, “মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নিতে আলোচনা হয়েছে। মাদক প্রতিরোধে উপজেলা কমিটিকে সক্রিয় করতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও দিনাজপুরকে মাদকমুক্ত করার প্রকল্পও নেওয়া হচ্ছে। কীভাবে এটি বাস্তবায়ন করা হবে তা ঠিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তারা কার্যপরিধি, কার্যপদ্ধতি নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

মন্ত্রী বলেন, “মাদক প্রতিরোধে উপজেলা কমিটিকে সক্রিয় করতে বলা হয়েছে। প্রকল্পের আওতায় মাদকসেবী, বিক্রেতা ও আশ্রয়-প্রশ্রয় দাতাদের চিহ্নিত করা হবে। এরপর তা রোধে ব্যবস্থা নেওয়া হবে। এটাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”

ট্যাগস :

সারাদেশের‍‍ `কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট হবে‍‍‍‍`

আপডেট সময় : ০৪:১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১