ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন শি জিনপিং

News Editor
  • আপডেট সময় : ১২:২৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • / ১১৪০ বার পড়া হয়েছে

যুদ্ধের জন্য সেনাবাহিনীকে সব সময় প্রস্তুত থাকতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির চাওঝৌ শহরে মেরিন কোর পরিদর্শনে সেনাদের এমন নির্দেশ দেওয়ার খবর পাওয়া গেছে। তবে কার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তা স্পষ্ট নয়।

এ বিষয়ে শি জিনপিং বলেন, সেনাদের অবশ্যই সবচেয়ে বেশি অনুগত, সম্পূর্ণ বিশুদ্ধ এবং সবচেয়ে নির্ভরযোগ্য হতে হবে। তাদের কায়মনোবাক্যে সব সময় যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। খবর জিনহুয়ার।

তবে ঠিক কোন পরিস্থিতিতে কার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তা স্পষ্ট না হলেও সংবাদমাধ্যমগুলো জানায়, দক্ষিণ চীন সাগরে চীন তাদের সার্বভৌমত্ব দাবি করে থাকে। একই অঞ্চলে একই রকম দাবি করে থাকে মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন ও তাইওয়ানও।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে তিক্ত। এই তিক্ততার মূলে রয়েছে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত মাখামাখি সম্পর্ক এবং করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে বিতর্ক।

এছাড়া, ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র যেটি চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :

সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন শি জিনপিং

আপডেট সময় : ১২:২৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০