ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo অপকর্মে জড়ালে ছাড় নয়, এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রী Logo চার জনকেই রাষ্ট্রদ্রোহ মামলায় আটক দেখাল পুলিশ Logo আ. লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন: স্পিকার Logo সাজেক সড়কে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ Logo ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে: ট্রাম্প Logo জ্বালানির দাম কমাতে রাশিয়া থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র Logo প্রেমিকার সাথে ৪দিন কক্সবাজার থাকার পর খুন হয় স্কুলছাত্রী তাজমিন Logo ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo ভারতের পরবর্তি প্রধানমন্ত্রী আম্বানি!?: ইলন মাস্ক Logo পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন: ২য় স্ত্রী আটক

সেন্টমার্টিনে গিয়ে দুই শতাধিক পর্যটক আটকা

News Editor
  • আপডেট সময় : ১১:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • / ১১২২ বার পড়া হয়েছে
আবুল ফয়েজ, কক্সবাজার জেলা প্রতিনিধি : সেন্টমার্টিনে গিয়ে দুই শতাধিক পর্যটক আটকা বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সমুদ্র উপকূলকে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে বন্ধ রয়েছে কক্সবাজারের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের জাহাজ চলাচল। ফলে বুধবার (২১ অক্টোবর) ও তার আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে থেকে যাওয়া প্রায় দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন। তাদের অনেকেই বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফিরে আসার কথা ছিল।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বুধবার দুপুরে আবহাওয়া অফিস থেকে সমুদ্র উপকূলকে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হলে সেন্টমার্টিন দ্বীপে যারা বেড়াতে আসেন তাদের জাহাজে করে কক্সবাজারে চলে যেতে মাইকিং করা হয়। কিন্তু অনেকেই সংকেত উপেক্ষা করে সেন্টমার্টিন দ্বীপে থেকে যান।বর্তমানে দ্বীপে প্রায় দুই শতাধিক পর্যটক বিভিন্ন রিসোর্টে রয়েছেন। তারা নিরাপদে রয়েছেন। তাদের কোনো সমস্যা হচ্ছে না। সাগরের পরিস্থিতি ভালো হলে তারা নিরাপদে কক্সবাজারে ফিরে যেতে পারবেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, হুঁশিয়ারি সংকেত উপেক্ষা করে সেন্টমার্টিন দ্বীপে যে সব পর্যটক রয়ে গেছেন তারা যাতে কোনো সমস্যায় না পড়েন সে ব্যপারে সেন্টমার্টিন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে। আটকে পড়া পর্যটকদের সাশ্রয় মূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

সেন্টমার্টিনে গিয়ে দুই শতাধিক পর্যটক আটকা

আপডেট সময় : ১১:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
আবুল ফয়েজ, কক্সবাজার জেলা প্রতিনিধি : সেন্টমার্টিনে গিয়ে দুই শতাধিক পর্যটক আটকা বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সমুদ্র উপকূলকে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে বন্ধ রয়েছে কক্সবাজারের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের জাহাজ চলাচল। ফলে বুধবার (২১ অক্টোবর) ও তার আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে থেকে যাওয়া প্রায় দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন। তাদের অনেকেই বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফিরে আসার কথা ছিল।
          নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা তোফা আহম্মেদকে ডোপ টেস্টের নির্দেশ 