ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভারে ছাত্রদল নেতার নির্যাতনে চোখ হারাতে বসছে কিশোর Logo ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা সংঘর্ষ, নিহত-১ Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ Logo জী‌বিত ব্যক্তি মৃত দে‌খি‌য়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ Logo নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

সেলুন ব্যবসার আড়ালে মাদক বিক্রি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি :বরিশালে ছাত্রলীগ পরিচয়ে সেলুন ব্যবসার আড়ালে মাদক কারবার চালানো একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বেলতলার আউটলুক সেলুনে রোববার রাতে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রেদোয়ান হোসেন তানভীর, মোহাম্মদ নোমান ও জয়।

[irp]

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ‘আউটলুক সেলুন’ এর আড়ালে ইয়াবা ব্যবসা পরিচালনা করছে স্থানীয় একটি চক্র। এই চক্রের নেতৃত্বে রয়েছেন বরিশাল ওজোপাডিকোর কর্মচারী শামিম মাহামুদের দুই ছেলে মেহেদী হাসান ও রেদোয়ান হোসেন তানভীর।

মেহেদী হাসান নিজেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে সহযোগীদের মাধ্যমে ইয়াবা বিক্রি করে আসছিল। রোববার রাতে ওই সেলুনে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করা হয়। এ সময় মূলহোতা মেহেদীকে গ্রেফতার করতে পারেনি গোয়েন্দা পুলিশ। এসআই খায়রুল আলম বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ট্যাগস :

সেলুন ব্যবসার আড়ালে মাদক বিক্রি

আপডেট সময় : ১১:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১