ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভারে ছাত্রদল নেতার নির্যাতনে চোখ হারাতে বসছে কিশোর Logo ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা সংঘর্ষ, নিহত-১ Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ Logo জী‌বিত ব্যক্তি মৃত দে‌খি‌য়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ Logo নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

সেহেরীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

News Editor
  • আপডেট সময় : ০৩:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • / ১৬৪৯ বার পড়া হয়েছে

সেহেরীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পিরোজপুর সদর উপজেলায় সেহেরীর সময়ে ভাত খাওয়াকে কেন্দ্র করে  ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছে বড় ভাই। আজ শুক্রবার ভোর রাতে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা (৩৪) পিরোজপুর সদর উপজেলার মাথাবেড়া এলাকার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকার সোবহান মোল্লার পুত্র।

এ ঘটনায় ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলী কে (২২) কে পিরোজপুর শহর থেকে সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, সেহেরী খাওয়ার সময় মোট চাল ও চিকন চালের ভাত রান্না কে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে ছোট ভাই মোহাম্মদ আলী ধারালো দা দিয়ে বড় ভাই হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা কুপিয়ে জখম করলে ঘটনা স্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি নুরুল ইসলাম বাদল আরো জানান, এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে পিরোজপুর শহর থেকে গ্রেপ্তার করে এবং এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলেছে।

আস্থা/এস.এস

ট্যাগস :

সেহেরীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট সময় : ০৩:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১