ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী

স্বাস্থ্যবিধি মেনেই জানাতে হবে শ্রদ্ধা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে কেন্দ্রীয় শহিদ মিনার ধুয়ে-মুছে পরিষ্কার করে রঙের তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চিত্র।

রং করা হয়েছে মূল বেদিসহ রাস্তার পাশের দেয়াল। শোভা পাচ্ছে ভাষা আন্দোলনের নানা গান, কবিতা ও স্লোগান। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন ও শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাবি ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান।

করোনার কারণে দিবসটি উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদালয় (ঢাবি) কর্তৃপক্ষ এ বছর সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার এবং আজিমপুর কবরস্থানে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের সব অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব ঢাবি কর্তৃপক্ষ পালন করে থাকে।

এ বছরও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা এবং সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ এবং বিভিন্ন সাব-কমিটি গঠন করা হয়েছে।

কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় দিবসটি সুষ্ঠুভাবে উদযাপনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে আগত সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিটি সংগঠন-প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি ও ব্যক্তিপর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুইজন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। কেন্দ্রীয় শহিদ মিনার ও আজিমপুর কবরস্থানে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপ প্রণীত হয়েছে, যা যথাযথভাবে অনুসরণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :

স্বাস্থ্যবিধি মেনেই জানাতে হবে শ্রদ্ধা

আপডেট সময় : ১২:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১