ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫ শতাধিক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে গতকাল সোমবার (২৬ আগস্ট) ও আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুই দিনের সংঘর্ষে সংবাদকর্মীসহ পাঁচ শতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার মিরপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই উপজেলার লামাতাশী গ্রামের দর্জি আলফু মিয়ার সঙ্গে বানিয়াগাঁও গ্রামের আকল আলীর ছেলে আল আমিনের কথা কাটাকাটি হয়। এ সময় বিষয়টি সমাধান করার জন্য বানিয়াগাঁও গ্রামের আ. শহিদ মিয়ার ছেলে সাদ্দাম মিয়া চেষ্টা করলে তার ওপর অতর্কিত হামলা চালায় আলফু মিয়ার লোকজন। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে বানিয়াগাঁও ও লামাতাশী গ্রামের লোকজন। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই গ্রামবাসী মিরপুর বাজারে অবস্থান নেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরবর্তীতে মাইকে ঘোষণা দেওয়া হলে বানিয়াগাঁও গ্রামের সঙ্গে পশ্চিম জয়পুর আর লামাতাশীর সঙ্গে পাঁচগাঁও গ্রামবাসী যোগ দেন। এতে সংঘর্ষ আরও ভয়াবহ অবস্থায় রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়।

এদিকে বাহুবল মডেল থানার পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দেশীয় অস্ত্রশস্ত্রের ঝলকানিতে রাতের অন্ধকারে তারা পিছু হটেন। এ সময় তুমুল সংঘর্ষে মিরপুর বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে দীর্ঘ ৬ ঘণ্টা সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন সালিশের আশ্বাসে শান্ত হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

ট্যাগস :

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫ শতাধিক

আপডেট সময় : ১০:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪