জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় আটক-৩
- আপডেট সময় : ১১:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১০১৫ বার পড়া হয়েছে
জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় আটক-৩
স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ী জেলার কালুখালীতে হাওলাতি টাকা দিত না পারায় জামায়াত ইসলামীর কর্মী আশাদুল ইসলাম (২২)’কে হত্যার পর মরদহ আগুনে পুড়িয়ে দেওয়ার মামলায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৬ জুন) যৌথ অভিযান পরিচালনা করে হত্যার সাথে জড়িত থাকায় এদেরকে আটক করে। নিহত আশাদুল উপজলার বিল মানুষমারী গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে।
আটককৃতরা হলো, উপজলার মদাপুর গ্রামের কাউসার শেখের ছেলে মোঃ মিজান শেখ (২৪), পশ্চিম রতনদিয়া গ্রামের আসমত মন্ডলের ছেলে মোঃ আনোয়ার মন্ডল (৪৪), সুর্য্যদিয়া গ্রামর শাহাজউদ্দিনের ছেলে আব্দুল করিম মোল্লা (৩৫)।
গত সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে মদাপুর ইউনিয়নের সূর্য্যদিয়া মাদ্রাসার পিছনের পাট খেত থেকে আশাদুল ইসলামের (২২) অগ্নিদগ্ধ মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আশাদুল ইসলামর বাবা শাহজাহান মন্ডল হত্যা মামলা দায়ের করেন। এরই প্রক্ষিতে কালুখালী থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা মামলার তদন্ত কার্যক্রম পরিচানা করে।
তদন্তকালে জানা যায়, আসামী মিজান শেখের কাছ থেকে আশাদুল ইসলাম ৪ মাস আগে ৬৮ হাজার টাকা ধার নেয়। সময়মত ধারের টাকা পরিশোধ করতে না পারায় বিরোধ ছিল। এরই সূত্র ধরে পূর্বপরিকল্পিতভাবে মিজান শেখ ও তার সহযোগীরা মিলে আশাদুলকে হত্যা করে মরদেহে আগুন লাগিয় দেয়।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কল) দেবব্রত সরকারের নেতৃত্বে কালুখালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একটি দল আজ মঙ্গলবার (১৬ জুন) যৌথ অভিযান পরিচালনা করে হত্যার সাথে জড়িত থাকায় মোঃ মিজান শেখ, মোঃ আনায়ার মন্ডল ও মোঃ আব্দুল করিম মোল্লাকে আটক করে।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হক বলেন, আটককৃত ৩ জনকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। অন্যান্য অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত পূর্বক আটকের জন্য অভিযান অব্যাহত আছে। আটককৃতরা ১৬৪ ধারায় স্বীকারাক্তিমূলক জবানবন্ধি প্রদান করছেন। হত্যাকান্ডে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি রক্তমাখা হেলমট, ১টি এসএস পাইপ (রড) ও ১টি লাহার ফাল্ডিং স্টিক উদ্ধার করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ


















