ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়িয়ায় পুত্রবধূর মারধরে শিকার শাশুড়ি

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

ফুলবাড়িয়ায় পুত্রবধূর মারধরে শিকার শাশুড়ি

মোঃ হাবিব/ফুলবাড়িয়া প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পারিবারিক কলহের জেড়ে পুত্রবধূর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন মানসিক ভারসাম্যহীন আমেনা খাতুন (৬০) নামে এক শাশুড়ি। সে ওই গ্রামের মৃত আঃ রহিমের স্ত্রী।

শনিবার দুপুরে পুটিজানা ইউনিয়নের কমলাপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গাছের লাকড়ি দিয়ে হাতপা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে জখম করেছে পুত্রবধূ আল্পনা।

এ ঘটনায় নির্যাতনের শিকার আহত আমেনা খাতুন শারীরিক জখমের কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

স্থানীয়রা জানান, বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছেন। আমেনা খাতুন নামে ওই বৃদ্ধার রয়েছে চার ছেলে। তাদের মধ্যে দুই ছেলে আলাদাভাবে বসবাস করেন, একজন জীবিকার তাগিদে ঢাকায় চাকরি করেন এবং অপর একজন সৌদি আরবে প্রবাসে রয়েছেন।

অভিযোগ রয়েছে, শনিবার দুপুরে পারিবারিক কথা-কাটাকাটির একপর্যায়ে আমেনা খাতুনকে তার ছেলে সৌদি প্রবাসী দেলোয়ারের স্ত্রী আল্পনা ও পারভীন নামে এক আত্মীয়ের স্ত্রী মারধর করেন।

আল্পনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ঘরে তালা দিয়ে পালিয়ে যান। এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ফুলবাড়িয়ায় পুত্রবধূর মারধরে শিকার শাশুড়ি

আপডেট সময় : ১০:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬