ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

Astha DESK
  • আপডেট সময় : ০২:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০০ বার পড়া হয়েছে

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টারঃ

হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শাহবাগ থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টার কিছু পর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

তিনি বলেন, কে বা কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০২:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬