ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে নারীর মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০২:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • / ১১১৯ বার পড়া হয়েছে

হাকিমপুরে নারীর মরদেহ উদ্ধার

হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুরে ধানের মাঠে পরিত্যক্ত অবস্থায় মর্জিনা (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়া নশিপুর নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মর্জিনা (৪৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার মৃত খাজেমুনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করছেন হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন।

হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন বলেন, সকালে স্থানীয়দের ফোনের মাধ্যমে জানতে পেরে আলীহাট ইউনিয়নের ধাওয়া নশিপুর এলাকা থেকে মর্জিনা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। আলীহাট ইউনিয়নের ফুলমিয়া নামের এক ব্যক্তির সাথে মর্জিনার বিয়ে হয়েছিলো এবং এক বছর আগে তাদের দুজনের তালাক হয়। আজ সকালে নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি তবে লাশ ময়নাতদন্ত শেষে বলা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

হাকিমপুরে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪