ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

হাজীগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই ভাইয়ের

Md Elias
  • আপডেট সময় : ০৭:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

হাজীগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই ভাইয়ের

আস্থা ডেস্কঃ

চাঁদপুর জেলার হাজীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে অজ্ঞান হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসের প্রভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেটে বারেক হাজীর নির্মাণাধীন বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাপাইনবাবগঞ্জের নাছোল উপজেলার সুখানদীঘি গ্রামের সাজেমান আলীর বড় ছেলে
রাজমিস্ত্রি রাব্বানী (৩৮) ও ছোট ছেলে মোহন (২২)।

জানাগেছে, সকাল সাড়ে ৯টার দিকে মোহন নির্মাণাধীন বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারি খোলার জন্য নামেন। ভেতরে তার কোনো সাড়া না পেয়ে রাব্বানীও ট্যাংকে নামেন। তারও কোনো সাড়া শব্দ না পেয়ে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার গোলাম মাওলা নঈম দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

হাজীগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই ভাইয়ের

আপডেট সময় : ০৭:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২