ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

হালুয়াঘাট প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • / ১১১৩ বার পড়া হয়েছে

হালুয়াঘাট প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়
হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে দপ্তরির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে রিপন চন্দ্র হুড় (৪০) নামের ওই দপ্তরির মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার শ্রেণিকক্ষ মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। রিপন চন্দ্র হুড় পৌর শহরের উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত সুবোধ চন্দ্র হুড়ের ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন জানিয়েছেন, রিপন ওই বিদ্যালয়ে ১০ বছর ধরে নৈশপ্রহরী কাম দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে প্রধান শিক্ষক বলেন, রবিবার সন্ধ্যায় বিদ্যালয়ের চাবি স্ত্রী সম্পা রানীর কাছে দিয়ে ময়মনসিংহ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রিপন। এর পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সকালে রিপনের মেয়ে অর্না শ্রেণিকক্ষ খুলে দিতে স্কুলে আসে। দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষের তালা খুলে ভেতরে রিপনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় সে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

ট্যাগস :

হালুয়াঘাট প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩