ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী Logo গাজীপুরে বন্ধ হলো দুটি কারখানা: বেকার হলো ১৮০০ শ্রমিক

২৪ ঘণ্টায় করোনায় আরও ৭৭ জনের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯৫৫ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দৈনিক মৃত্যু ও রোগী শনাক্তের সংখ্যা কমেছে। গতকাল একদিনে ৭৮ জনের মৃত্যু এবং ৩ হাজার ৩১ জন রোগী শনাক্তের তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

[irp]

বিজ্ঞপ্তিতে জাননো হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

এই সময়ে ৭৭ জনের মৃত্যুতে মোট মৃ্ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩০৫ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

ট্যাগস :

২৪ ঘণ্টায় করোনায় আরও ৭৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১