ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে আমন্ত্রণ

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে আমন্ত্রণ

আস্থা ডেস্কঃ

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ শুক্রবার রাত পৌনে ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এসএম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ। বিএনপির পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী।

তথ্যটি নিশ্চিত করে আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, বিএনপির সিনিয়র ছয় নেতাকে দাওয়াত কার্ডের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। নেতাদের মধ্যে রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ট্যাগস :

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে আমন্ত্রণ

আপডেট সময় : ১০:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪