ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পুলিশের সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে ‘১৪ বছরের’ স্কুলছাত্র Logo খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আটক Logo এনসিপি নেতা তানভীরের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo পানছড়িতে বিএনপির মতবিনিময় সভা ও কার্যালয় উদ্বোধন Logo বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত-২০ Logo ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে কমেছে ৯০ টাকা Logo ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান Logo পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান Logo হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা Logo শেখ হাসিনার সঙ্গে আলোচনা সভায় থাকবেন সাকিব

আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৪ নারী আটক

News Editor
  • আপডেট সময় : ১২:৩৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৭৪ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেল থেকে চার নারীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- নাটোর সদরের সুমি খাতুন, কক্সবাজারের কুতুবদিয়ার তসলিমা আক্তার, নওগাঁর সাপাহারের জহিরুন খাতুন, বগুড়ার ধুনটের জেসমিন খাতুন। মঙ্গলবার বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার হোটেল সুরমা থেকে তাদের আটক করা হয়।

চাকরির কথা বলে তিন তরুণীকে ফ্ল্যাটে আটকে দেহ ব্যবসা, আটক তিন

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, অসামাজিক কার্যকলাপের গোপন তথ্য পেয়ে বানেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন মনি মার্কেটের দোতলায় হোটেল সুরমায় অভিযান চালানো হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজার ও কর্মচারীরা পালিয়ে যায়। পরে হোটেলের ভেতরে থাকা চার নারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ওসি আরো জানান, বানেশ্বরের হাট উপলক্ষে পাঁচটি আবাসিক হোটেল গড়ে উঠেছে। এসব হোটেলে মাদক সেবন, পতিতাবৃত্তিসহ বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড হয়। অভিযান চালিয়ে কিছুদিন এসক কার্যক্রম বন্ধ থাকলেও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় আবার শুরু হয়। পুলিশ মাঝেমধ্যেই এসব হোটেলে অভিযান চালায়।

আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৪ নারী আটক

আপডেট সময় : ১২:৩৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০