ইফতারে বাঁধা দিলে বিজুর দিন খাগড়াছড়িতে অবরোধ-বিএনপি
- আপডেট সময় : ০৩:০০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১০৯৭ বার পড়া হয়েছে
ইফতারে বাঁধা দিলে বিজুর দিন খাগড়াছড়িতে অবরোধ-বিএনপি
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

আগামীকাল শনিবার খাগড়াছড়িতে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার পার্টিতে হওয়ার কথা রয়েছে। খাগড়াছড়ির এই ইফতার পার্টিতে বাঁধা দিলে ১২ ও ১৩ এপ্রিল সড়ক অবরোধ কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছে জেলা বিএনপি।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা কলাবাগানস্থ “বৈঠকে” জেলা বিএনপি‘র সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষনা করেন, খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সভাপতি ওয়াদুদ ভুইয়া।
ইফতার পার্টিতে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া অভিযোগ করেন, ইফতার পার্টিতে কর্মসূচির অনুমতি নিয়ে প্রশাসন তালবাহানা করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সিনিযর সহ-সভাপতি নেতা প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউছুপ চৌধুরী, মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এমএন আবছার প্রমূখ।























