ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

উত্তরা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, শ্রমিকদের উপর হামলা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / ১০৯২ বার পড়া হয়েছে

উত্তরা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, শ্রমিকদের উপর হামলা

নিজামুল ইসলাম/দিনাজপুর প্রতিনিধিঃ

নীলফামারীতে উত্তরা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। রোববার (১৩ আগস্ট) বিকেল ৪ টা থেকে ইপিজেডের টেক্সাস গার্মেন্টসের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকেরা তাদের বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানান।

কারখানার শ্রমিকরা বেতন চাইতে গেলে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নিরাপত্তা প্রহরীদের হামলায় এক শ্রমিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরা ইপিজেডের টেক্সাস গার্মেন্টসের শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া আছে। বকেয়া পরিশোধ না করেই কোম্পানি লিজ দিয়ে ঢাকা চলে গেছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন ফারুক। এতে বেতন না পাওয়ার শঙ্কায় বিকেল থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা।

ট্যাগস :

উত্তরা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, শ্রমিকদের উপর হামলা

আপডেট সময় : ০৯:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩