ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

কলেজ পড়ুয়া ছেলের হত্যার বিচারের দাবিতে রাস্তায় মা

News Editor
  • আপডেট সময় : ০৬:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

প্রেমের ঘটনাকে কেন্দ্র করে ফোনে ডেকে নিয়ে কলেজছাত্র মো. জাবেদ হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

এতে নিহত জাবেদের বাবা সাইফুল ইসলাম, মা তাসলিমা বেগম, বড় ভাই মো. জাহেদ, প্রতিবেশী শামীম আনোয়ার ও মুক্তার শাহসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বর্ণের বাজার এখন একপ্রকার জুয়ার আখড়ায় পরিণত হয়েছে

মানববন্ধনে জাবেদের পরিবার জানায়, সহপাঠি কলেজছাত্রী পলি আক্তারের সাথে জাবেদের ২ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তার ভাই ফরহাদ, রুবেল ও লিটনসহ কয়েকজন মোবাইল ফোনের মাধ্যমে জাবেদকে প্রেমিকার বিজয়নগরের নানার বাড়িতে ডেকে নেয়। পরে জাবেদকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচারণা চালানো হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের নিকট দাবি জানিয়েছে ভূক্তভোগী পরিবার।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বিজয়নগর গ্রামে প্রেমিকার নানার বাড়ি (ইন্দ্র পন্ডিত বাড়ি) থেকে ঝুলন্ত অবস্থায় জাবেদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাবেদের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নিহত জাবেদ দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। প্রেমিকা পলি তার (জাবেদ) সহপাঠি ও একই উপজেলার পূর্ব হাসন্দি গ্রামের মো. সেলিমের মেয়ে।

কলেজ পড়ুয়া ছেলের হত্যার বিচারের দাবিতে রাস্তায় মা

আপডেট সময় : ০৬:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০