কারা আসছে স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বে?
- আপডেট সময় : ০৪:৩৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১১২০ বার পড়া হয়েছে
কারা আসছে স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বে?
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/আহসান হাবিবঃ
সাংগঠনিক স্থবিরতা কাটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী দুই মাসের মধ্যে আসতে পারে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বাকি সব অঙ্গসংগঠনের নতুন নেতৃত্বের ঘোষণা।
এস এম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে ২০২২ সালে ৩ বছর মেয়াদে গঠন করা হয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে গেল বছরের সেপ্টেম্বরে।
অপর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয়েই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর থেকেই সাংগঠনিক কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শীর্ষ দুই পদে আলোচনায় আছেন বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক কাজী মোখতার হোসাইন, আব্দুর রহিম হাওলাদার সেতু, সাবেক যুগ্ম-সম্পাদক সাদরেজ জামানের নাম।
এছাড়া কাজী আব্দুল্লাহ আল মামুন, এম জি মাসুম রাসেল, নজরুল ইসলাম নোমান, শেখ ফরিদ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নামও আলোচনায় রয়েছে।
তবে আলোচনার প্রথম দিকেই রয়েছে রবিন, নাজমুল, তুহিন, কাজী মোখতার ও জুয়েলের নামও।
দৈনিক আস্থা/এমএইচ










