ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

কুমিল্লায় কুপিয়ে একজনকে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০১:১৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১৩১১ বার পড়া হয়েছে

কুমিল্লায় কুপিয়ে একজনকে হত্যা

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মহরম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৮টার দিকে কাটাবিল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মহরম হোসেন নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও মহরমের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ায় যেতে মোটরসাইকেল নিয়ে রওনা হন মহরম ও তার সহযোগী অপু। তারা কাটাবিল মসজিদের সামনে পৌঁছালে ১৫-২০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এসময় মহরমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের নেপথ্যে মাদকসহ পূর্ব বিরোধ থাকতে পারে।

ট্যাগস :

কুমিল্লায় কুপিয়ে একজনকে হত্যা

আপডেট সময় : ০১:১৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫