শিরোনাম:
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-এক
Astha DESK
- আপডেট সময় : ১১:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ১১০৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-এক
কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে আভিযানিক দল সোমবার (১৩ মার্চ/২৩) বিকাল পৌনে ৫ টার দিকে জেলার সদরের ঢাকা ঝালুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ১শ ৫৪ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে।
আটক মোঃ মোস্তফা (৩২), কুমারখালী উপজেলার চরবানিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলাম এর ছেলে।আটকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ আট হাজার টাকা। ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।























