ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ক্যাসিনো খালেদের বিরুদ্ধে অভিযোগ শুনানি দিন ধার্য

News Editor
  • আপডেট সময় : ০২:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / ১১২২ বার পড়া হয়েছে

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ক্যাসিনো খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আগামী ৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। আজ বুধবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এই দিন ধার্য করেন।

এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তবে আদালতে অভিযোগ গঠন না করে মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করেন।

এদিকে, গত ১৯ অক্টোবর আদালত অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান থানায় খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে সিআইডি মামলাটি করে।

ব্লগার ওয়াশিকুর হত্যা:পাঁচ আসামির বিরুদ্ধে পুনঃঅভিযোগ গঠন

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৮ সেপ্টেম্বর খালেদ মাহমুদ ভূঁইয়ার গুলশানের বাসায় অভিযান চালায় র‍্যাব। ওই বাসা থেকে ছয়টি দেশের মুদ্রা জব্দ করা হয়। এর মধ্যে সিঙ্গাপুরের ১০ হাজার ৫০ ডলার, থাইল্যান্ডের ১০ হাজার ৪৯০ বাথ, ভারতীয় সাড়ে তিন হাজার রুপি, সৌদি আরবের দুই হাজার ৩২১ রিয়াল, মালয়েশিয়ান ৬৫৬ রিঙ্গিত ও সংযুক্ত আরব আমিরাতের ৭৫ দিরহাম রয়েছে।

অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে গতবছরের ১৮ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদকে গ্রেপ্তার করে র‌্যাব। গুলশানে তার বাড়ি থেকে একটি শটগান, দুটি পিস্তল, শটগানের ৫৭টি গুলি ও ৫৮৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে যুবলীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

ক্যাসিনো খালেদের বিরুদ্ধে অভিযোগ শুনানি দিন ধার্য

আপডেট সময় : ০২:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০