খাগড়াছড়িতে খুন হয়েছে দুই সন্তানের জননী
- আপডেট সময় : ১১:০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ১০৫৯ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে খুন হয়েছে দুই সন্তানের জননী
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় এক গৃহবধূ খুন হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টায় খবর পেয়ে লাশ উদ্ধার করে মানিকছড়ি থানা পুলিশ।
স্বামীর বাড়িতে মাহিনূর আক্তার (২৪) নামের এক গৃহবধূ খুন হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টায় খবর পেয়ে লাশ উদ্ধার করে মানিকছড়ি থানা পুলিশ।
নিহতের স্বামী আবুল কালাম জানান সন্ধ্যায় তার সাথে স্ত্রী মাহিনূরের ঝগড়া, বাকবিতন্ডা ও মারামারি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে কোদালের আঘাতে মাহিনূরের মাথায় কুপ পড়ে। এতে মাথা ফেটে গিয়ে ঘটনা স্থলে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মাহিনূর। একই কথা বলেন আবুল কালামের মা খাদিজা বেগম।
তবে নিহতের পিতা আবু তাহেরের দাবী তার মেয়ে মাহিনূরকে তারই স্বামী মোঃ আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের শাশুড়ি খাজিদা বেগমও জড়িত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
নিহত মাহিনূর গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে এবং দুই শিশু পুত্র সন্তানের জননী। স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ গনমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এঘটনায় স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন’।
দৈনিক আস্থা/এমএইচ


















