ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে মোবাইল টাওয়ারে চুরি আটক-৩, মালামাল উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ২০৪৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে মোবাইল টাওয়ারে চুরি আটক-৩, মালামাল উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি সদরস্থ ৩নং গোলাবাড়ী ইউনিয়নে অবস্থিত জেলা পরিষদ পার্ক সংলগ্ন চেঙ্গী এপার্টম্যান্ট এর ভিতর থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মোবাইল নেটওয়ার্কের টাওয়ার থেকে চুরি যাওয়া ঘটনায় ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।

পুলিশ আটককৃতদের কাছ থেকে পাওয়ার সিস্টেম ক্যাবলের তার, টাওয়ারের কাজে ব্যবহার করা মূল্যবান তামার তার উদ্ধার করে।

এ ঘটনায় টেলিটক বাংলাদেশ লিমিটেড এর কর্মকর্তা মোঃ ইউনুছ খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটককৃত ব্যক্তিরা হলো, জেলা সদরের উত্তরগঞ্জপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল জলিল ও ফাতেমা বেগম দম্পত্তির ছেলে মোঃ রানা (২০), সোনা মিয়া ও রাশেদা বেগম দম্পত্তির ছেলে মোঃ রমজান আলী প্রকাশ রমজু (২০), সুরুজ আলী ও মোছাঃ আম্বিয়া বেগম দম্পত্তির ছেলে আব্দুল ওয়াদুদ (২২)।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, মোবাইল ফোন টাওয়ার থেকে চুরির ঘটনায় তাদের আটক করা হয়েছে, চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে ও
এফআইআর নং-০৩,জি আর নং-৮১,পেনাল কোড-৩৮০/৩৪ ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

খাগড়াছড়িতে মোবাইল টাওয়ারে চুরি আটক-৩, মালামাল উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫