ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে রোকেয়া দিবসে “অদম্য নারী সম্মাননা” পেলো ৩ নারী

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ১১৮৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে রোকেয়া দিবসে “অদম্য নারী সম্মাননা” পেলো ৩ নারী

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে বেগম রোকেয়া দিবস উদযাপন-২৫ উপলক্ষ্যে পৌর টাউন হল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলে এসে শেষ করে। পৌর টাউন হল মিলনায়তন কক্ষে “আমিই রোকেয়া” প্রতিপাদ্যে ‘অদম্য নারী সম্মাননা’শীর্ষক কার্যক্রমের আওতায় খাগড়াছড়ি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা’র যৌথ আয়োজনে ৩ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ সংবর্ধনা দেওয়া হয়েছে।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত,পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও উপ-পরিচালক হাসান মারুফ এবং বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে ৩ মহিয়সী নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এতে সংবর্ধনা অনুষ্ঠানে অদম্য নারী সম্মাননা শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রুপা মল্লিক রুপু, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী ফাতেমা খাতুন, সফল জননী নারী শান্তি প্রভা চাকমা।

সংবর্ধনা পেয়ে “অদম্য” নারীরা বলেন শত বাঁধা পেড়িয়ে আজকের এই অবস্থানে এই সংবর্ধনা হোক প্রতিটি নারীর উৎসাহ ও অনুপ্রেরণার প্রতীক।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বেগম রোকেয়া অবরোধ প্রথা, অন্যদিকে অশিক্ষার অভিশাপ-এমনি এক সামাজিক পরিবেশে বেড়ে উঠেন। নিজের আগ্রহে ও উদ্যেগে শিক্ষিত হয়েছিলেন এবং বুঝেছিলেন প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে নারী তার অপন শক্তি খুঁজে পাবে। আজীবন নারী শিক্ষা এবং অবরোধ প্রথার বিরুদ্ধে এবং নারী পুরুষের সমান অধিকারের পক্ষে লড়াই করেছেন তিনি। জীবনের সকল সম্পদ-সম্পত্তি ও মেধা দিয়ে নারী জাগরনের জন্য লড়াই করেছেন। এবং বেগম রোকেয়ার সংগ্রামী চেতনাকে ধারন করে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলার আহ্বান জানান।

ট্যাগস :

খাগড়াছড়িতে রোকেয়া দিবসে “অদম্য নারী সম্মাননা” পেলো ৩ নারী

আপডেট সময় : ০৯:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫