ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / ৮৮৬৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় আজ শুক্রবার (১৫ আগস্ট ) সকাল ৬ টার দিকে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ইসমাইল হোসেনকে ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।

আটককৃত ইসমাইল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমাকে আটক করার জন্য আরেকটি অভিযান পরিচালনা করা হয়।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কংচাই মারমা তিনতলা ভবনের ছাদ থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছোড়ে এবং পালানোর কোনো পথ না পেয়ে এক পর্যায়ে সে ছাদ থেকে লাফ দিয়ে আহত হয়।

তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ১টি ৯ মি: মি: পিস্তল, ৫টি এলজি, ২১টি কার্টুজ এবং ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

বর্তমানে মরদেহের ময়নাতদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ/আস্থা

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১

আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫