ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পরিচয় মিলেছে শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের Logo শেষ রক্ষা হলোও নাসেই সমন্বয়কের Logo সেনবাগে মাদক সেবনে বাঁধা: ছাত্রকে কুপিয়ে হত্যা, বিএনপি নেতা আটক Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সম্মেলন অনুষ্টিত

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সম্মেলন অনুষ্টিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

“পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ” এর কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি শহরের অফিসার্স ক্লাবে এ সম্মেলন অনুষ্টিত হয়।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আসাদ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

প্রধান অতিথি বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হলেও সে চুক্তির বিভিন্ন ধারা উপধারায় বাঙালিদের অধিকার বাস্তবায়নের কথা চিন্তাও করা হয়নি। চুক্তিতে বাঙালিদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে নিজ দেশে বাঙালিরা এখন পরবাসী। ইতিহাস বদলে দিতে ঘরে বসে না থেকে নিজেদের অধিকার আদায়ের আন্দোলনের বিকল্প নেই।

পাহাড়ে চলমান আঞ্চলিক সংগঠনগুলোর কর্মকাণ্ড, চাঁদাবাজি থেকে শুরু করে সম্প্রতি কেএনএফ’র আন্দোলনের মুখে সরকারের পক্ষ থেকে শান্তি কমিটির আলোচনার কথা তুলে ধরে নিজেদের অধিকার আদায়ে পার্বত্য চট্টগ্রামে প্রয়োজনে আবারও প্রাণ দিয়ে আত্মসম্মান প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্যাঞ্চলে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য ছাত্র ও যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে’র) সভাপতি প্রদীপ চৌধুরী, নাগরিক পরিষদের কেন্দ্রিয় মহাসচিব মোঃ আলমগীর কবির, স্থায়ী কমিটির সদস্য শেখ আহম্মদ রাজু, মোঃ আবু তাহের, আব্দুল হামিদ রানা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, সংগঠনিক সম্পাদক আনিছুজ্জামান ডালিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নুর হোসেন ফরাজী, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি সুমন আহমেদ, রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ হাবিব আজম, বান্দরবান জেলা সভাপতি মোঃ আসিফ ইকবাল প্রমূখ।

পরে মোঃ শাহাদাৎ হোসেন কায়েশকে সভাপতি, মোঃ আসিফ ইকবাল, মোঃ আসিফ ইকবালকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ আল আমিনকে সহ-সভাপতি, মোঃ হাবীব আজমকে সাধারণ সম্পাদক, তারেকুল ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক, হাবীব আল মাহমুদ সহ-সাধারণ সম্পাদক ও মোঃ রাসেল মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির আংশিক কমিটি ঘোষনা করা হয়।

এ কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রিয় কমিটিকে জমা দিতে বলা হয়েছে।

ট্যাগস :

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সম্মেলন অনুষ্টিত

আপডেট সময় : ১০:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩