শিরোনাম:
আগামীকাল বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন
খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির
Doinik Astha
- আপডেট সময় : ১০:৪৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ১৩৩৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার (১৫ আগস্ট) দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষণা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার (১৫ আগস্ট) দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তবে, কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে দলটির পক্ষ থেকে।





















