ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ‘শ্যোন অ্যারেস্ট নয়’ হাইকোর্টের এ আদেশ স্থগিত Logo রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল সেই তাহসিন Logo চট্টগ্রামের সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোরে আটক Logo আটক না হলে আত্মসমর্পণ করবো-লতিফ সিদ্দিকী Logo মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি এটিই তাদের সৌভাগ্য-রাশেদ Logo বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক Logo ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছেন জামায়াত নেতা, আদালতে বিধবা নারী Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১১৯ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

স্টাফ রিপোর্টারঃ

রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বেশ কয়েকটি টেস্ট করা হয়েছে। এসব টেস্টের ফলাফল দেখে উদ্বিগ্ন মেডিকেল বোর্ড। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে এসব তথ্য জানান মেডিকেল বোর্ডের একজন সদস্য।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার (খালেদা জিয়া) শরীরে খনিজের অসমতা দেখা দিয়েছে। ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমেছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর পেটে পানি বেড়েছে। ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স দেখা দিয়েছে।

এ কারণে ঘুম হচ্ছে না। কয়েকদিন ধরেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার লিভারের সমস্যা জটিল হচ্ছে। আসলে এর শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে। এ জন্য তাকে বার বার উন্নত সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রেসার, ডায়াবেটিসসহ স্বাস্থ্যের প্রায় সব প্যারামিটারই ওঠানামা করছে। অ্যান্টিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। গত দুদিনে অনেক টেস্ট করা হয়েছে। বোর্ড কয়েকটির রেজাল্ট দেখে উদ্বিগ্ন।

ট্যাগস :

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

আপডেট সময় : ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩