ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় গভীর রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১১:২৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

খুলনায় গভীর রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা

খুলনা প্রতিনিধিঃ

গভীর রাতে খুলনা বিশ্ববিদ্যালয় হল গলিতে আজমল নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় আজমলকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসেন।

পুলিশ জানায়, আজমল নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাকে যারা হাসপাতালে নিয়ে যায় মৃত্যুর খবর পেয়ে তারা পালিয়ে যায়।

হাসপাতালের ভর্তির কাগজপত্র অনুযায়ী, নিহত যুবকের নাম আজমল। তার বাবার নাম কুতব। ঠিকানা গল্লামারী, হরিণটানা, খুলনা। হাসপাতালে নেওয়ার প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে আজমলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বিশেষ করে হাত ও পায়ে বিভিন্ন দাগ ছিল। এছাড়া তার মাথার চুল কেটে দেওয়া হয়েছিল। এসব আলামতকে ঘিরে তাকে শারীরিকভাবে নির্যাতন করার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইকবাল হোসেন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য তথ্য সামনে এলে আজমলের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

খুলনায় গভীর রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা

আপডেট সময় : ১১:২৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬