ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ফেনসিডিলসহ আটক-১

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ফেনসিডিলসহ আটক-১

ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সদর উপজেলায় সম্রাট মিয়া (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। একই সঙ্গে তার কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল জব্দ করেছে। সম্রাট মিয়া পলাশবাড়ী উপজেলার জামাল পুর গ্রামের নুরুল ইসলামের পুত্র। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গাইবান্ধা বাসস্ট্যান্ড এলাকায় থেকে ২২ বোতল ফেনসিডিলসহ সম্রাট মিয়াকে গ্রেফতার করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। সম্রাট মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দয়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

গাইবান্ধায় ফেনসিডিলসহ আটক-১

আপডেট সময় : ০৩:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩