ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গণপিটুনিতে নিহত-৩

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

গাজীপুরে গণপিটুনিতে নিহত-৩

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিন নিহত হয়েছে। নিহতরা হলো, সিলেট সদর থানার ঘাসিটোলা এলাকার কমলা কান্তর ছেলে কৃষ্ণ (৪৬), গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বদনী ভাংনা এলাকার শরাফত আলীর ছেলে আজহারুল ইসলাম (৩৬) রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকার আব্দুল বারেকের ছেলে মোঃ সেলিম (৩৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে শনিবার (৯ মে) গভীর রাতে ১০-১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র একটি পিকআপ নিয়ে গরু চুরি করতে যায়। সে সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা তাদের ধাওয়া করে।

একপর্যায়ে স্থানীয় জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনজন গুরুতর আহত হন।

পরে উত্তেজিত জনতা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টার দিকে মারা যান।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এলাকাবাসীর গণপিটুনিতে ৩ জনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

গাজীপুরে গণপিটুনিতে নিহত-৩

আপডেট সময় : ০৬:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬