ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অটোর-২ যাত্রী নিহত, আহত-২

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অটোর-২ যাত্রী নিহত, আহত-২

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকানের বিও সির মোড় এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। এসময় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ‘পর্যটন এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রমতে জানা যায়, কক্সবাজার থেকে আসা “পর্যটন এক্সপ্রেস’’ ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতর আহত হন অটোরিকশাচালক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় বিক্ষুব্ধ জনতা রেললাইনে অবস্থান নিয়ে ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেন আটকে দেয়।

নিহতরা হলেন, উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণেরআইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অটোর-২ যাত্রী নিহত, আহত-২

আপডেট সময় : ০৪:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬