ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

চার দফা দাবিতে গাইবান্ধায় চলছে অর্ধদিবস হরতাল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৫৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • / ১১০২ বার পড়া হয়েছে

চার দফা দাবিতে গাইবান্ধায় চলছে অর্ধদিবস হরতাল

আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :

গাইবান্ধায় জুতা ব্যবসায়ী হাসান আলী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারসহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণসহ ৪ দফা দাবি বাস্তবায়নে পালিত হচ্ছে অর্ধদিবস হরতাল।

‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চে’র ডাকে জেলা শহরে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

হরতালের সমর্থনে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। তা ছাড়া রিকশা-ভ্যান চলাচলেও বাধা সৃষ্টি করছেন হরতাল সমর্থনকারীরা। কোথাও কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করতেও দেখা গেছে তাদের। এ ছাড়া শহরজুড়ে হরতালকারীরা বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন।

তবে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।

উল্লেখ্য যে, গাইবান্ধার বিশিষ্ট জুতা ব্যবসায়ী হাসান আলীকে অপহরণ করে বাড়িতে টানা এক মাস পাঁচ দিন আটক রাখেন দাদন ব্যবসায়ী জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মাসুদ রানা। পরে হাসানের স্ত্রী তার স্বামীকে উদ্ধারের জন্য সদর থানায় অভিযোগ করলেও পুলিশ তাকে উদ্ধার না করে উল্টো মাসুদ রানার কাছেই হাসানকে তুলে দেন।

পরবর্তীতে গত ১০ এপ্রিল মাসুদ রানার বাড়ি থেকে হাসান আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাসানের স্ত্রী বাদী হয়ে সদর থানায় মাসুদ রানাসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পর মাসুদ রানাকে পুলিশ আটক করলেও অপর দুই আসামি এখনো পলাতক রয়েছে ।

[irp]

আপডেট সময় : ০৯:৫৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১