চা দোকানে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছে শিক্ষক
- আপডেট সময় : ০১:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
চা দোকানে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছে শিক্ষক
স্টাফ রিপোর্টারঃ
সিলেটে একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন ও চা পান করছেন এবং এইচএসসি পরীক্ষার উত্তরপত্রও মূল্যায়ন করছেন কলেজ শিক্ষক। টানা কয়েকদিন যাবৎ তিনি এই কাণ্ড করে যাচ্ছিলেন।
খবর পেয়ে গত শনিবার (১ জুলাই) রাত ১১টার দিকে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
জানা যায়, সিলেটের মেট্রোসিটি উইমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইকবাল হোসেন সোহান। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের শিক্ষক তালিকাভুক্ত হন তিনি। শনিবার রাত ১১টায় তিনি শাবি ফটকের বাইরে ফজলুল হকের চায়ের স্টলে বসে উত্তরপত্র মূল্যায়ন করছিলেন।
এমন সময় পুলিশ নিয়ে হাজির হন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াসমিন। তিনি শিক্ষককে প্রথমে জিজ্ঞাসাবাদ ও উত্তরপত্র মূল্যায়নের বিষয়টি নিশ্চিত হয়ে শিক্ষকসহ উত্তরপত্র নিয়ে রাতেই
বোর্ডের পক্ষ থেকে জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেন। তবে উদ্ধার হওয়া ৪শ উত্তরপত্র রেখে প্রভাষক ইকবাল হোসেন সোহানকে ছেড়ে দেয়া হয়েছে। তবে শোকজ করা হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেন, প্রভাষক ইকবাল হোসেন সোহান-এর কাছ থেকে ৪শ খাতা জব্দ করা হয়েছে, বোর্ডের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে, কলেজ পরিদর্শক শেখ নজরুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া রোববার বিকালে বোর্ডের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে সার্বিক বিষয় জানিয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। সংশ্লিষ্ট কলেজের তাকে টার্মিনেট করার কথা রয়েছে।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বলেন, এ ঘটনায় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জিডি করা হয়েছে।উত্তরপত্রগুলো বোর্ড কর্তৃপক্ষ নিয়ে গেছে।
দৈনিক আস্থা/এমএইচ



















