ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

জবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। আজ ২৩ মার্চ (বৃহস্পতিবার) মিছিলটি বিজয় নগর নাইটিংগেল মোড় থেকে শুরু করে পল্টন থানা ঘুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি গোলাম মাওলা শাহীন, শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কে এম সাখাওয়াত হোসেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত এর নিঃশর্ত মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল।

ট্যাগস :

জবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১১:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩