ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

জলবায়ু পরিবর্তন: পৃথিবী রক্ষায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব

News Editor
  • আপডেট সময় : ০৯:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৯৮ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবী এবং মানব জাতিকে রক্ষায় পাঁচ দফা প্রস্তাব উপস্থান করে জোরালো আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে ‘ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক উচ্চপর্যায়ের এক গোলটেবিল বৈঠকে ভিডিও বার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুপারিশগুলো হলো, পৃথিবী ও মানব জাতির সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি; বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের কম রাখা এবং প্যারিস চুক্তির সব অনুচ্ছেদের বাস্তবায়ন; জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল সরবরাহ করা; দূষণকারী দেশগুলোকে অবশ্যই জাতীয় নির্ধারিত অবদানসমূহ (এনডিসি) পূরণে প্রয়োজনীয় প্রশমন ব্যবস্থা নেওয়া এবং জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন বৈশ্বিক দায়িত্ব এটা স্বীকৃতি দেওয়া।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে উদ্বেগ জানানোয় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, অভিযোজন এবং সহিষ্ণুতার বিষয়ে বিনিময় করার মতো কিছু ধারণা ও অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে।

আরও পড়ুন: বিশ্বের সাবেক সবচেয়ে মোটা ব্যক্তির প্রাণঘাতী করোনা জয়

শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পানি ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়ন করেছে। আমরা ৪ হাজার ২৯১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৫২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছি। আমাদের ৫৬ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে।

বঙ্গবন্ধু কন্যা বলেন, এ কারণেই আমরা ‘রিপ’ উদ্যোগে যোগ দিয়েছি। যার লক্ষ্য ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে এক বিলিয়ন মানুষকে দুর্যোগ থেকে নিরাপদ করা।

বাংলাদেশ সিভিএফের বর্তমান চেয়ারম্যান ও সম্প্রতি ঢাকায় গ্লোবাল সেন্টার অব অ্যাডাপ্টেশনের আঞ্চলিক অফিস প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তন: পৃথিবী রক্ষায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব

আপডেট সময় : ০৯:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০