ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২ যুবক গুলিবিদ্ধ

Astha DESK
  • আপডেট সময় : ১১:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩২১ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২ যুবক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আজ শুক্রবার গণঅধিকার পরিষদ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক সন্ত্রাসীদের গুলিতে আহন হয়েছে। রাত পৌনে নয়টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, আজ রাতের দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

মোঃ ফারুক আরও জানান, তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, আজ রাতের দিকে বিজয়নগর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণধিকার পরিষদের নেতা-কর্মীরা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করতে যায়। এ সময় পুলিশের সাথে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যুবকের ডান হাতে এবং অপর যুবক বাম হাতে গুলি লেগে আহত হন।

পরে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বলে জানান ফারুক। তিনি বলেন, ‘বর্তমানে জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছে।

ট্যাগস :

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২ যুবক গুলিবিদ্ধ

আপডেট সময় : ১১:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫