ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মর্মান্তিক সংঘষ গ্রামবাসির।

News Editor
  • আপডেট সময় : ০৪:৩৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মর্মান্তিক সংঘষ গ্রামবাসির।

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ ক্রীকেট খেলাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এসময় আহত হয়েছে অন্তত ৪০ জন। এঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারকৃত চারটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এলাকাবাসী বলছে, গত ১১ ফেব্রয়ারি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গেরুয়া বাজার এলাকায় সম্প্রতি বাতিঘর নামের একটি সংগঠন ক্রীকেট খেলার আয়োজন করেন। সেই ক্রীকেট খেলায় একটি দলের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী খেলতে যায়। এসময় ক্রীকেট খেলাকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে সেই দিনেই বাতিঘর নামের একটি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে সেই সাথে দুটি বিকাশের দোকানসহ তিনটি দোকানে তালা ঝুলিয়ে বেশ কয়েকটি বাড়ির মানুষজনকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরে এঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে আজ দুপুরে। এঘটনায় সন্ধ্যায় গেরুয়া বাজার এলাকায় নজরুল নামের এক যুবককে নিজ বাড়ি থেকে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ভাড়া ঘরে নিয়ে মারধর করে। পরে মারধরের বিষয়টি এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে তারা লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পরে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এসময় সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়। সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। এখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী মুখোমুখি অবস্থানে রয়েছে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

এদিকে এঘটনায় বিশ^বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী নিজেদের ভাড়া বাড়িতে আটকা পড়লে পুলিশ জনরোষের মুখ থেকে তাদেরকে উদ্ধার করে। এদিকে নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহবান জানানো হয়েছে। এঘটনায় গেরুয়া বাজার এলাকায় বর্তমানে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছে। ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে।

বর্তমানে করোনা ভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শতাধিক শিক্ষার্থী গেরুয়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছে। এবিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজ উল হাসান বলেন,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মর্মান্তিক সংঘষ গ্রামবাসির।

আপডেট সময় : ০৪:৩৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১