ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পরিচয় মিলেছে শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের Logo শেষ রক্ষা হলোও না সেই সমন্বয়কের Logo সেনবাগে মাদক সেবনে বাঁধা: ছাত্রকে কুপিয়ে হত্যা, বিএনপি নেতা আটক Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • / ১১৪০ বার পড়া হয়েছে

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক আটক

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে আটক করেছে র‍্যাব।আজ সোমবার (১৩ নভেম্বর) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার বেলাআমলা এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৯ অক্টোবরের জয়পুরহাট সদর থানার নাশকতার মামলায় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা বলেন, অবরোধের সমর্থনে আজ সোমবার মিছিলের কর্মসূচি ছিল। মিছিলের যাওয়ার সময় তাকে আটক করা হয়।

জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ূন কবির বলেন, র‍্যাব গোলজার হোসেনকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে চারটি নাশকতার মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক আটক

আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩