শিরোনাম:
ঝালকাঠিতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
Doinik Astha
- আপডেট সময় : ০৫:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১০৫৩ বার পড়া হয়েছে
ঝালকাঠির রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় রাজাপুর সরকারি কলেজ’র আয়োজনে কলেজ অডিটরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন ।
রাজাপুর সরকারি কলেজ অধ্যক্ষ মো. গোলাম বারী খান’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, সিনিয়ির সহকারি পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়) সার্কেল মো. মাসুদ রানা ও উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু। এসময় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম খলিফা, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, ৪নং গালুয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
আমির হোসেন/ঝালকাঠি/আস্থা

























