শিরোনাম:
ঝালকাঠিতে ৫০পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৬:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১১১১ বার পড়া হয়েছে
আমির হোসেন, :বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার মো. ইউসুব হাওলাদার (২৩) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কানুদাসকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ইউসুব হাওলাদার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার মো. মফেজ হাওলাদারের ছেলে।
[irp]
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, ইউসুবের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
তার বিরুদ্ধে রোববার গভীর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর ০২)।
সোমবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।


























