ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রোন-অস্ত্রসহ টিটিপির ৪ জঙ্গী আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ১০১৫ বার পড়া হয়েছে

ড্রোন-অস্ত্রসহ টিটিপির ৪ জঙ্গী আটক

স্টাফ রিপোর্টারঃ

পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মতাদর্শী ৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার রাতে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ঢাকার বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলে, মোঃ ইমরান চৌধুরী (২৯),
রিপন হোসেন শেখ (২৮), মোঃ মোস্তাকিম চৌধুরী (২৫), এবং আবু বকর (২৫)। তাদের মধ্যে ইমরান ও মোস্তাকিম দুই ভাই।

অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান-শুটার, ১৪ রাউন্ড গুলি, বেশ কিছু গুলির খোসা, একাধিক স্মার্টফোন, একটি মেটাল ডিটেক্টর, একটি ড্রোন ও ড্রোন সংক্রান্ত সরঞ্জাম, সামরিক পোশাকের কাপড়, ‘জিহাদি’ বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

আজ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার ভোর ৩টার দিকে কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকা থেকে প্রথমে ইমরানকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের জিয়ানগর থেকে মোস্তাকিম এবং বিকেলে কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকা থেকে রিপন ও আবু বকরকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা সরকারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিপুল পরিমাণ সরঞ্জাম ও অস্ত্র সংগ্রহ করেছিল।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ড্রোন-অস্ত্রসহ টিটিপির ৪ জঙ্গী আটক

আপডেট সময় : ০৯:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬