শিরোনাম:
তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু।
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৯:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১০৬৩ বার পড়া হয়েছে
তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু।
দেলোয়ার হোসাইন নয়ন, স্টাফ রিপোর্টার পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রমজান আলী (৭০) নামে এক সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) সন্ধায় উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত রমজান আলী নামে ওই বৃদ্ধ একই উপজেলার ভজনপুর ইউনিয়নের মুরখাগছ গ্রামের তারেক হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রমজান আলী মাঝিপাড়া-শালবাহান রোড থেকে মহাসড়কে সাইকেল নিয়ে উঠলে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া দূর্ঘটনায় ওই সাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
[irp]


























