শিরোনাম:
ত্রিশালে বাইকের চাকায় কাপড় পেঁচিয়ে নারীর মৃত্যু
Astha DESK
- আপডেট সময় : ০৮:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
ত্রিশালে বাইকের চাকায় কাপড় পেঁচিয়ে নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালের বৈলর কানহর এলাকায় মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে জুলেখা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তারা ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার বাসিন্দা।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর/২৬) বিকেল ৫ টার দিকে বৈলর কানহর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এঘনায় নিহতর স্বামী ফারুক আহমেদ (৪৫) সামান্য আহত হয়েছে।
নিহতর স্বামী ফারুক আহমেদ বলেন, আমি জুলেখা খাতুন সাথে নিয়ে মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাইতে ছিলাম। বৈলর কানহর এলাকায় যাওয়ার পর মোটরসাইকেলের চাকা ও জুলেখার গলায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে জুলেখা খাতুন মারা যায়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আস্থা/এমএইচ

















