দশমিনায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গণ স্বাক্ষর কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০৯:৪৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১০৭১ বার পড়া হয়েছে
এম বাহাউদ্দীন নোমান, দশমিনা(পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি :-
আজ ৬ই জুন’২১ (শনিবার) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দশমিনা উপজেলা শাখার উদ্দ্যেগে, যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে এই গণস্বাক্ষর ককর্মসূচি পালিত হয়।
প্রতিদিন সকাল ৮ ঘটিকা থেকে দুপুর ১ টা ও বিকাল ৩ ঘটিকা থেকে সন্ধা পর্যন্ত দশমিনার নলখোলা বাসস্টান্ডে সপ্তাহ ব্যাপী এই গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়ে আসছে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দশমিনা উপজেলার সভাপতি, মোঃ ইমাম হোসাইন-এর সভাপতিত্বে এই গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়। তিনি জানান, গত ১জুন’২১ থেকে আজ ৬ জুন’২১ পর্যন্ত এই গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এই গণ স্বাক্ষর ককর্মসূচিতে অংশগ্রহণ করে। প্রায় ২ হাজারের মত শিক্ষার্থী এই গণস্বাক্ষরে অংশগ্রহণ করে, এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে একমত পোষণ করেন।
তিনি আরো বলেন, করোনা প্রাদুর্ভাবে কারনে দীর্ঘ দিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম বিপর্যয়ের মুখে, বর্তমানে করোনা প্রাদুর্ভাব কমে যাওয়ায় আমরা যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় কার্যক্রম পরিচালনা করছি।
[irp]
এসময়ে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দশমিনা উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ রাজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক, মোঃ হাসান মাহমূদ, সাংগঠনিক সম্পাদক আঃ কাইয়ুম, অর্থ ও কল্যান সম্পাদক,মোঃ ফয়সাল,আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহা আবু বকর ছিদ্দিক, স্কুল বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন প্রমূখ ।
এছাড়াও আগামী ৭ জুন’২১ জেলায় জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।
১০ জুন’২১ থানায় থানায় মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান।
শিক্ষা ব্যবস্থার সংকট নিরসনকল্পে জাতীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সুধীজনের সাথে মতবিনিময়।
এরপরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হলে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষনা দেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি।
[irp]

























