শিরোনাম:
নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
Astha DESK
- আপডেট সময় : ০৫:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১১০৫ বার পড়া হয়েছে
নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত চায়না দুয়ারী জাল ধ্বংস ও কুমার নদ থেকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি অভযান পরিচালনা করেন। এসময় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারায় অভিযানটি পরিচালনাকালে ৫০ হাজার টাকা মূল্যমানের চায়না দুয়ারী জাল জব্দের পর তা ধ্বংস করা হয়।
একই সময়ে কুমার নদে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে মোঃ রাজিব নামের এক বালু ব্যবসায়ীর ড্রেজার মেশিন জব্দ করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত থেকে জানা যায়।






















