ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নলছিটিতে ঐতিহ্যবাহী মুর্তা বাগানে অগ্নিকান্ড

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ 

ঝালকাঠির এতিহ্যবাহী শীতলপাটি তৈরির অন্যতম উপকরন মুর্তা গাছের বাগানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্ব কামদেরপুর গ্রামে অবস্থিত বিবেকানন্দ পাটিকরের ৫০শতকের বাগানে অগ্নিকান্ডে পুরো বাগান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নিশ্চিত করে কেহই বলতে পারছেন না। জমির মালিক বিবেকানন্দ পাটিকর বলেন কিভাবে আগুন লেগেছে জানি না তবে আমার সন্দেহ হচ্ছে বাগানের ভিতর কেউ বা কাহারা দলবদ্ধভাবে সিগারেট বা মাদক সেবনের আড্ডা দিয়ে থাকতে পারেন সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে এছাড়া আগুন লাগার কোন কারন দেখছি না।

[irp]

এতে আমার প্রায় তিন লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি সোমবার এ ব্যাপারে নলছিটি থানায় একটি সাধারন ডায়রি দায়ের করেছেন। ঝালকাঠির নলছিটিতে প্রায় ৫০টির মতো পরিবার বংশগতভাবে শীতলপাটি তৈরি করেন আর তাদের তৈরি শীতলপাটি শুধু বাংলাদেশে নয় বিদেশেও রপ্তানি হয়ে থাকে।

ঝালকাঠিতে তৈরি শীতলপাটি সারাদেশে বেশ সুনামের সাথে বিক্রি হয়ে থাকে। যদিও করোনার কারনে এবছর তাদের বিক্রি কম তাই এবার আর্থিক ক্ষতির মধ্যে আছেন বলে জানিয়েছেন একাধিক পাটিকর।

মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বলেন, আমি ঘটনা শুনেছি এরকম আগুন লাগার ঘটনা এই প্রথম এবং বিষয়টি দুঃখজনক। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :

নলছিটিতে ঐতিহ্যবাহী মুর্তা বাগানে অগ্নিকান্ড

আপডেট সময় : ০৪:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১